,

ইরানকে স্বর্ণ এনে দিলেন জাভেদ

news-image

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকের বাছাইয়ে ইরানের জাভেদ ফরোঘির অবস্থান ছিলো পঞ্চম। কিন্তু পদকের লড়াইয়ে এসে বাজিমাত করে দেখালেন এই শুটার। চলমান টোকিও অলিম্পিকে জাভেদ ফরোঘির হাত ধরে প্রথম স্বর্ণপদক জিতলো ইরান। শনিবার আসাকা শুটিং হলে ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে অলিম্পিকের রেকর্ড ২৪৪.৮ স্কোর গড়েন জাভেদ।

৪১ বছর বয়সী এ শুটার ফাইনালে হারিয়েছেন সার্বিয়ার শুটার দামির মিকেচকে। রুপা জয়ের পথে সার্বিয়ার শুটার স্কোর গড়েন ২৩৭.৯ স্কোর। ব্রোঞ্জ জেতেন চিনের পেং উই। তার পয়েন্ট ২১৭.৬।

সংবাদমাধ্যমকে জাভেদ বলেছেন, ‘বাছাইপর্বে স্নায়ুচাপে ভোগায় ফাইনালে এসে আর কোনো চাপে ভুগিনি। মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা করতে পেরেছি।’

স্বর্ণ জিতে ইরানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক পদক জয়ের রেকর্ড গড়ে ফেলেন জাভেদ ফরোঘি। এর আগের রেকর্ডটি ছিল ইরানের মাহমুদ নামদাজোর। তিনি ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারোত্তোলনে ৩৮ বছর বয়সে ব্রোঞ্জ জেতেন।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ