মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঈদের নামাজ পড়া হচ্ছে না তামিম-সাকিবদের!

news-image

অনলাইন ডেস্ক : দেশে পরিবার পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশির সঙ্গে ঈদ করা হয়নি আগেও। ২০১৯ সালে বিশ্বকাপ খেলতে গিয়ে তামিম, সাকিব, রিয়াদ, মিরাজ, মোস্তাফিজরা দেশে ঈদ করতে পারেননি। লন্ডনেই ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছিলেন তারা।

কিন্তু খুব সম্ভবত এবার জিম্বাবুয়ে সফরে তাও পারবেন না। এবার ঈদ উল আজহার নামাজ সম্ভবত মসজিদ বা ঈদগাহে গিয়ে আদায় করা হবে না ক্রিকেটারদের।

সেটা অন্য কোন কারণে নয়। করোনা প্রটোকলে বাংলাদেশের আসলে টিম হোটেল ও মাঠ ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। এছাড়া ঈদের দিনই রয়েছে সফরের তৃতীয় ওয়ানডে। তাই সকালবেলাই মাঠে চলে যেতে হবে টাইগারদের।

জিম্বাবুয়ে সফরে টিম বাংলাদেশ লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, এখানে (হারারেতে) জৈব সুরক্ষা বলয়ে আমাদের যেখানে সেখানে যাওয়ায় আছে কড়া নিষেধাজ্ঞা। আমরা টিম হোটেল আর মাঠের বাইরে কোথাও যেতে পারব না। তাই মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়ার সুযোগ নেই।

করোনার কারণে বেশ কয়েক মাস ঘরে বন্দী থাকলেও ধীরে ধীরে মাঠে ফিরেছে ক্রিকেট। কঠোর কোভিড প্রটোকল মেনে জৈব সুরক্ষা বলয়ে থেকে এখন ক্রিকেটাররাও বিশ্বজোড়া খেলায় ব্যস্ত। টাইগাররাও ঐ কঠিন জৈব সুরক্ষা বলয় মেনেই সফর করছেন। দেশে ও বিদেশে খেলছেন।

যেহেতু তারা টিম হোটেলে একসঙ্গে জৈব সুরক্ষা বলয়ে আছেন। তাই ঈদের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া মানে সেই জৈব সুরক্ষা বলয় ভেঙে ফেলা। তা করা যাবে না। সুরক্ষা বলয়ে থেকেই খেলতে হচ্ছে। সব দল তাই করছে। জৈব সুরক্ষা বলয়ে থাকার শর্ত মেনেই চলছে সকল খেলা।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা