,

পাকিস্তান দলে নিজের প্রয়োজন নেই জানিয়ে যা বললেন আফ্রিদি

news-image

অনলাইন ডেস্ক : বুমবুম’ খ্যাত পাকিস্তানের সাবেক এই অধিনায়ক হঠাৎ সোশ্যাল মিডিয়ায় জানালেন পাকিস্তান দলে তার প্রয়োজন নেই। যেদিন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২৩২ রানের ইনিংস খেলেছে পাকিস্তান, সেদিনই এমনটা জানিয়েছেন তিনি।

গত শুক্রবার বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৬ উইকেটে ২৩২ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। লিভিংস্টোনের সেঞ্চুরিতে লম্বা সময় আশা বাঁচিয়ে রাখা ইংল্যান্ড গুটিয়ে যায় ২০১ রানে। যার ফলে ৩১ রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান।

প্রথম টি-টোয়েন্টিতে পূর্ণ শক্তির ইংল্যান্ডকে এভাবে পরাস্ত করে পাকিস্তান। তবে এত বড় জয় সত্ত্বেও এক পাকিস্তানি কিংবদন্তিকে না দেখতে পেয়ে হতাশই হন কিছু পাকিস্তান সমর্থক। শহিদ আফ্রিদির নাম লেখা জার্সি পরা এক নারী ভক্তের ছবি দিয়ে এক সাংবাদিক লেখেন, ‘ওরা আপনাকে মিস করছে বস।’
বিষয়টি মুখ খুলেছেন আফ্রিদি। তিনি জবাবে খানিকটা মজের ছলে লেখেন, ‘ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না আজ দলের আমার কোন প্রয়োজন আছে। ২৩২ রানে ছক্কার যথেষ্ট বুম বুম দেখা গেছে।’ তবে শহিদ না হলেও আরেক আফ্রিদি কিন্তু বল হাতে ট্রেন্ট ব্রিজে জ্বলে ওঠেন। শহিদের হবু জামাই শাহিন আফ্রিদি তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ