,

খাদ্য সংকট দূর করবে চীনের ‘স্পেস-রাইস’

news-image

অনলাইন ডেস্ক : মহাজাগতিক চাল’ বাজারে আনতে চলেছে চীন। এ এমন চাল যা নাকি খাদ্য সংকট দূর করতে পারে। কী এই মহাজাগতিক চাল?

চীনের চ্যাং-৫ মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হয়েছিল ৪০ গ্রাম ধানের বীজ। চন্দ্রযানটি ২৩ দিন ধরে চাঁদকে প্রদক্ষিণ করে, সেই সঙ্গে করে ওই ধানের বীজও।

চীনের বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন, মহাকাশে ওই বীজের ওপর আলাদা কী প্রভাব পড়ে, কীভাবে তাতে সালোকসংশ্লেষ ঘটে। এই গবেষণার নেপথ্যে ছিল গুয়াংডং প্রদেশের সাউথ চায়না ইউনিভার্সিটি।
বিজ্ঞানীরা দেখেছেন, মহাকাশে থাকায় একপ্রকার মিউটেশন ঘটেছে বীজগুলোতে। তা পৃথিবীর মাটিতে রোপণ করলে ভাল সাড়াও দিচ্ছে। এ থেকে সাধারণের তুলনায় ভাল ফসল পাওয়া যাবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের।

তারা মনে করছেন, আগামী ৪ বছরের মধ্যেই বাজারে আনা যাবে এই ‘স্পেস-রাইস’। খাদ্য সংকট মেটাতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা বলে মনে করা হচ্ছে।তবে এই প্রথম নয়, খাদ্যশস্য এবং ফলের বীজ এর আগেও মহাকাশে পাঠিয়েছে চীন।

যেমন- চাং-৪ এর ল্যান্ডারে চেপে চাঁদে পাঠানো হয়েছিল তুলোর বীজ এবং টমেটোর চারা। তুলার বীজগুলিতে মাঝেমধ্যে পানিও দিয়েছিলেন বিজ্ঞানীরা। মহাকাশেই সেই বীজ থেকে প্রচুর তুলা বের হয়ে আসে। ১৯৮৭ সাল থেকে এ ধরনের পরীক্ষা চালাচ্ছে চীন। এ পর্যন্ত প্রায় ২০০ রকম বীজ পাঠানো হয়েছে মহাকাশে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য