,

নারী লিগে ফের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

news-image

অনলাইন ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের প্রিমিয়ার লিগের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচে পুরো ৩৯ পয়েন্ট নিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে লিগে দুইবার অংশ নিয়ে দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে কিংস কন্যারা।

আজ শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জামালপুর কাচারিপাড়া একাদশকে বসুন্ধরার মেয়েরা গোলবন্যায় ভাসিয়েছে। কিংসদের ১৮ গোলের বিপরীতে একটাও গোল দিতে পারেনি কাচারীপাড়া একাদশ!

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে বড় বাজেটের দল গড়েছিল বসুন্ধরা। মেয়েদের লিগে নাম লেখানোর পর এখন পর্যন্ত একটি ম্যাচেও তারা হারেনি। আজ শিরোপা নিশ্চিতের ম্যাচে কৃষ্ণা রানী সরকার ৫টি, শামসুন্নাহার জুনিয়র ৪টি করে গোল করেন। জোড়া গোল করেছেন সানজিদা; একটি করে গোল মনিকা চাকমা, আনাই মগিনি ও সুমাইয়া মাতুসিমার। অন্য গোলটি আত্মঘাতী। লিগে এখন পর্যন্ত ২৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কৃষ্ণা।
পুরো টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে কিংস কন্যারা গোল দিয়েছে ১০৭টি! খেয়েছে মাত্র একটি। প্রথম পর্বে আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-০ ও দ্বিতীয় পর্বে ৩-০ গোলে জয় পায় বসুন্ধরা। এই একটি দল ছাড়া তাদের আর কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। বাকিদের গোল বন্যায় ভাসিয়েছেন সাবিনারা। আগামী পরশু নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে কিংসদের শেষ ম্যাচ। যদিও সেটা নিয়মরক্ষার।

উল্লেখ্য, সর্বশেষ লিগে ১২টি ম্যাচে ১১৯ গোল করেছিল বসুন্ধরা কিংস।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের