,

ইতিহাস গড়ে এবার বার্সেলোনায় তৈরি হচ্ছে প্রথম ক্রিকেট মাঠ!

news-image

অনলাইন ডেস্ক : বার্সেলোনা বলতেই মনে আসে লিওনেল মেসির কথা। তার পায়ে বল পড়লেই হাজার হাজার সমর্থকের উল্লাস। সেই শহরই এবার হয়তো গলা ফাটাবে উইকেট পড়লে বা বল বাউন্ডারি পার করলে। স্পেনের শহর বার্সেলোনায় এবার তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ।

বার্সেলোনা সিটি হলের পক্ষ থেকে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় ২৯৬ কোটি ৯৬ লাখ টাকা কীভাবে ব্যবহার করা যেতে পারে। ১৮৪টি প্রস্তাবের মধ্যে প্রথম স্থানে ছিল ক্রিকেট পিচ। ১১ কোটি ৮৭ লাখ টাকা খরচ করা হবে এই প্রস্তাবের পিছনে।

স্পেনে ক্রিকেট বেশ অপরচিত একটি খেলা। সেখানে ক্রিকেট পিচ তৈরির প্রস্তাবে সায় দেওয়ার পিছনে রয়েছেন বেশ কিছু ভারতীয় এবং পাকিস্তানি। স্পেনে প্রচুর সংখ্যক ভারতীয় এবং পাকিস্তানি মানুষের বাস। কাজের সূত্রে বা পড়াশোনার কারণে সেই দেশে থাকেন অনেকে। তারা মুখে মুখে প্রচার করতে থাকেন, মানুষকে বোঝাতে শুরু করেন ক্রিকেট পিচের জন্য।
স্পেনের এক নারী ক্রিকেটার নাদিয়া মুস্তাফা বলেন, “স্বপ্ন সত্যি হল। আমাদের পরিশ্রম সার্থক হল। মানুষকে বোঝাতে পেরেছি আমরা। এবার আমাদের নিজেদের ক্রিকেট পিচ থাকবে।”

মূলত নারী দলের সমর্থনেই এই ক্রিকেট পিচ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে।

এতদিন কোনও গাড়ি রাখার জায়গা ফাঁকা থাকলে বা সাধারণ কোনও মাঠে ক্রিকেট খেলা হতো সেখানে। বার্সেলোনায় প্রায় ৪০০ জন ক্রিকেটারকে নিয়ে ২৫টি নারী এবং পুরুষ দল আছে। তাদের জন্য শুধু পিচ নয়, তৈরি করা হবে সাজঘর, আলোর স্তম্ভও। এক থেকে দেড় বছরের মধ্যেই সব কিছু তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের