,

রামেক হাসপাতালে একদিনে আরও ১৯ মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৪ জনের মৃত্যু হয়।

এদিকে, চলতি মাসের ১৩ দিনে এখানে মারা গেলেন মোট ২২৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যান ৭১ জন। বাকি ১৫২ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসা নেয়া অবস্থায়।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং বগুড়া ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৯ জনের মধ্যে ৭ জন ষাটোর্ধ্ব, ১০ জন পঞ্চাশোর্ধ্ব, ২জন চল্লিশোর্ধ্ব।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ হন । সকালে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী ছিলেন ৫০৪ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য