,

মাহমুদউল্লাহর অবসর নিয়ে তোলপাড়; যা বললেন আশরাফুল

news-image

অনলাইন ডেস্ক : এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও টাইগার টি-২০ অধিনায়ক ৩৫ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ হারারেতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন। ২২০ রানে জয়ী ম্যাচে হার না মানা ১৫০ রানের ইনিংস খেলে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

এই টেস্ট খেলেই অবসর নেবেন বলে ড্রেসিংরুরে আভাস দিয়েছিলেন রিয়াদ। ফর্মের তুঙ্গে থেকে তিনি কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা নিয়ে বিস্মিত দেশের ক্রিকেটমহলের অনেকেই। তার অবসরের ঘোষণা শুরুতে মেনে নিতে পারেনি বিসিবিও। তবে মাহমুদউল্লাহ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মাহমুদউল্লাহর অবসর নেওয়া সিদ্ধান্তের প্রসঙ্গে এক গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজকে দেখলাম বিসিবি সভাপতি বলেছেন- তুমি দেশে এসে অবসর নাও, আরেকটা ম্যাচ আয়োজন করি। আরেকটা ম্যাচে যে সে দুই ইনিংসে জিরো করবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। সেই সময়ের বিদায় আর এখনকার বিদায় আকাশ পাতাল তফাৎ।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যতদিন ক্রিকেট থাকবে ততদিন রিয়াদের নাম এভাবে লেখা হবে যে, একজন ক্রিকেটার ছিলেন যিনি অভিষেকে ৫ উইকেট পেয়েছেন আর বিদায়ী ম্যাচে ১৫০ করে অপরাজিত ছিলেন। আমি মনে করি এজন্যই তার সিদ্ধান্ত সঠিক। ওর জায়গায় থাকলে আমিও এভাবে চিন্তা করতাম। এখন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেশি মনোযোগী হবে রিয়াদ।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের