,

গোলকিপাররাও পারেন, দেখালেন দোন্নারুমা

news-image

খেলা ডেস্ক : ইউরোর মতো একটা টুর্নামেন্ট, মর্যাদার দিক দিয়ে বিশ্বকাপের পরেই যার স্থান। এখন যদি বলা হয় এমন একটা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আক্ষরিক অর্থে ‘বেকার’—মানবেন তো?

চমকে যাবেন না। কাগজে-কলমে ব্যাপারটা এমনই অনেকটা। এবারের ইউরোর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা। এসি মিলানের সঙ্গে যাঁর চুক্তি শেষ হয়েছে জুনের শেষ দিনেই। কয়েক দিন পর যোগ দেবেন নতুন ক্লাবে। যত দিন যোগ দিচ্ছেন না, তত দিন পর্যন্ত তো তাঁকে বেকার বলতেই হবে। নাকি?

দোন্নারুমার চমকের ব্যাপারটা শুধু এখানেই শেষ হচ্ছে না। তিনি যে পজিশনের খেলোয়াড়, সে পজিশনটা সাধারণত একটু অনাদরের, অবহেলার। ফুটবল মাঠে স্ট্রাইকার, উইঙ্গার বা মিডফিল্ডাররা যেমন আলো কেড়ে নেন, গোলকিপার বা রক্ষণভাগের খেলোয়াড়েরা ঠিক ততটা কাড়তে পারেন না। সেরা খেলোয়াড় নির্বাচন করার সময় তাই স্ট্রাইকার বা মিডফিল্ডারদেরই প্রাধান্য দেখা যায়। দোন্নারুমাও সেই আলো কাড়তে না পারা দলেরই যাত্রী। কিন্তু এ ইউরোতে যা যা করে দেখালেন, এর পরে কি আর পাদপ্রদীপের আলো তাঁকে এড়িয়ে চলতে পারে?

তিন ম্যাচে দলকে গোল খেতে দেননি। নয়-নয়টা দুর্দান্ত সেভ করেছেন টুর্নামেন্টজুড়ে। গোল খেয়েছেন মাত্র চারটি। অস্ট্রিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে দলকে এক হাত দিয়ে দুর্দান্ত এক সেভ করে উদ্ধার করেছেন। সেমিফাইনাল আর ফাইনালের দুই টাইব্রেকে বলতে গেলে একাই উদ্ধার করেছেন ইতালিকে। সেমিফাইনালে আটকে দিয়েছেন আলভারো মোরাতার পেনাল্টি, ফাইনালে দোন্নারুমা-দেয়ালে বাধা পড়েছে জেডন সানচো আর বুকায়ো সাকার দুটি শট। যে গোলকিপারের পারফরম্যান্স এমন,তাঁকে উয়েফা কীভাবে এড়িয়ে থাকতে পারত?

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ