মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহকে নিয়ে আবেগঘন বার্তা মুশফিকের

news-image

স্পোর্টস ডেস্ক : হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানে বিশাল জয় পেল বাংলাদেশ। যা মাহমুদউল্লাহর জন্য স্মরণীয় বিদায়ী অর্ঘ্য।

টেস্টের তৃতীয়দিন ড্রেসিংরুমে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। যা ছিল শুক্রবারের গুঞ্জন।

শনিবার সেটি বাস্তবে রূপ নিল। পঞ্চমদিনের খেলা শুরু হওয়ার আগে সতীর্থরা গার্ড অব অনার দিলেন তাকে। অধিনায়ক মুমিনুল হক সুযোগ করে দিলেন মাহমুদউল্লাহর নেতৃত্বে গোটা দলের মাঠে নামার।

টেস্ট ক্যারিয়ারটা দারুণ পরিসংখ্যান দিয়ে শেষ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঠিক যেভাবে রাঙিয়েছিলেন অভিষেকও।

২০০৯ সালে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন মাহমুদউল্লাহ। আর শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে করলেন ১৫০ রান।

ম্যাচসেরার পুরস্কারও উঠল তার হাতে।

এরপরও হঠাৎ করে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ঘোষণায় মর্মাহত সতীর্থরা। বিশেষ করে জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমও মর্মাহত। সম্পর্কে রিয়াদের ছোট ভায়রাভাই তিনি।

মাহমুদউল্লাহকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটারে আবেগঘন বার্তা লিখেছেন মুশফিক। মাহমুদউল্লার সঙ্গে নিজের হাস্যজ্জ্বল ছবি শেয়ার করেছেন।

অবশ্য রিয়াদের অবসরের শব্দটি কৌশলে এড়িয়ে গেছেন।

হারারে টেস্টে মাহমুদউল্লাহর পারফরম্যান্সের প্রশংসা করে মি. ডিপেন্ডেবল লিখেছেন, ‘ অভিনন্দন রিয়াদ ভাই আপনার ৫০তম টেস্টে ম্যাচবিজয়ী পারফরম্যান্সের জন্য। ম্যান অব দ্য ম্যাচের জন্য অভিনন্দন।মাশাআল্লাহ। আজ দারুণ জয় পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ আমাদের তরুণ গংয়ে মিরাজ, শান্ত, লিটন, তাসকিন ও শাদমানের পারফরম্যান্সও দুর্দান্ত ছিল। সামনে আরো আসছে।’

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা