,

ট্রফি নিয়ে মেসিরা দেশে ফিরলেন

news-image

স্পোর্টস ডেস্ক :  কোপা আমেরিকা শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে নিজ দেশে ফিরেছেন লিওনেল মেসিরা। দেশে ফিরতেই পুরো আর্জেন্টিনা দলকে উষ্ণ অভ্যর্থনা জানান আলবিসেলেস্তে সমর্থকরা। আতশবাজি আর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ডি মারিয়ারা।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় কোপাজয়ী দলকে। এরপর তোলা হয় চ্যাম্পিয়ন লেখা দুটি বাসে। সেই বাসে করে পুরো বুয়েন্স আয়ার্স প্রদক্ষিণ করেন মেসিরা। পথের ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভিনন্দন জানান মেসিদের।

করোনার কারণে আনুষ্ঠানিকভাবে মেসিদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানোর কোনো পরিকল্পনা ছিল না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তবে বিজয়ীর বেশে ফিরে আসা দলকে অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার ভোরেই রিও ডি জেনিরো থেকে বুয়েন্স আয়ার্সে এসে পৌঁছান মেসিরা। সেখানে এসেই করোনা টেস্ট দিতে হয়েছে তাদের। এরপর ‘চ্যাম্পিয়ন্স অব আমেরিকা-২০২১’ এবং ১৫ নাম্বার উৎকীর্ণ করা বাসে ওঠে পুরো দল।

পুলিশ পাহারায় শহর প্রদক্ষিণ করার পর মেসি চলে যান নিজের জন্মভূমি রোজারিওতে। সেখানে গিয়েই স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোকে আলিঙ্গানাবন্ধ করেন। ছেলেদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন শিরোপা জয়ের আনন্দ।

উল্লেখ্য, ২৮ বছর আগে গ্যাব্রিয়েল বাতিস্তুতারা এভাবে সর্বশেষ একটি ট্রফি নিয়ে বুয়েন্স আয়ার্সের মাটি স্পর্শ করেছিলেন। এরপর সেই সৌভাগ্য আর হয়নি আর্জেন্টাইনবাসির যে, একটি শিরোপা উৎসব করবে!

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের