,

ফাইনালের আগে ইংল্যান্ড দলকে শুভেচ্ছা রানির

news-image

অনলাইন ডেস্ক : কেবল রানী দ্বিতীয় এলিজাবেথেই কোনো বদল আসেনি; সিংহাসনে তখনও ছিলেন এখনও আছেন। আর কিছুই নেই আগের মতো, বদলে গেছে প্রায় সবই। নিয়ম মেনে টেমস নদীতে জল গড়িয়েছে, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ক্রিসমাস ট্রির পাতা ঝরেছে, ক্যালেন্ডারের পাতা উল্টে বছরের পর বছর পেরিয়েছে। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইংল্যান্ড ফুটবলে জমা হয়েছে একরাশ হৃদয়ভঙ্গের গল্প, একটার পর একটা।

সুদীর্ঘ ৫৫ বছর ধরে দিনে দিনে বেড়ে যাওয়া সেই দেনা শোধের সুযোগ এবার ইংলিশদের সামনে। ১৯৬৬ বিশ্বকাপজয়ের পর এই প্রথম ট্রফি হাতে তোলার হাতছানি দিচ্ছে ইউরো ২০২০। আজ লন্ডনের ওয়েম্বলিতে বহু আরাধ্যের সেই শিরোপা হাতে তোলার মঞ্চে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইতালি।

রাতের সে ম্যাচের আগে ৫৫ বছর আগের স্মৃতি যেন চোখের সামনে উঠে এসেছে রানীর। তিনি কোচ গ্যারেথ সাউথগেটকে লেখা এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমার সৌভাগ্য ৫৫ বছর আগের বিশ্বকাপ জয় আমি দেখেছি। ববি মুরের সাথে সাথে খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফের একটি ট্রফি জয়ের মাহাত্ত্ব্য বুঝেছি। ইউরেপিয়ান চ্যাম্পিয়নশিপে আমি সবাইকে অভিনন্দন জানাই।’
ব্রিটিশ রানী ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও দলের কোচ, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ