,

১৭ মাস পর টেস্ট জয় বাংলাদেশের

news-image

২০২০ সালের ফ্রেব্রুয়ারি থেকে ২০২১ সালের জুলাই। মহাকালের ক্যালেন্ডারের পাতায় ঝরে পড়েছে কতগুলো মাস। কিন্তু বাংলাদেশের টেস্ট ভাগ্য বদলায়নি। দীর্ঘ ১৭ মাসে একবারের জন্যও লাল বলের ক্রিকেটে জয়ের স্বাদ পায়নি মুমিনুলরা। অবশেষে খুললো ব্যর্থতার গেরো। যাদের বিপক্ষে এসেছিল সবশেষ জয়, সেই জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্ট জিতলো বাংলাদেশ।

হারারের একমাত্র টেস্ট ২২০ রানে জিতেছে সফরকারীরা। বাংলাদেশের দেওয়া ৪৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২৫৬ রানে। ফলে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সিরিজ জয়ের আনন্দও সঙ্গী হয়েছে মুমিনুলদের।

টেস্ট ক্রিকেট বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কম সমালোচনা শুনতে হয় না। সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডেতে দুর্দান্ত এক দল হলেও লাল বলের ক্রিকেটে সেই তারাই অন্য রূপের! দীর্ঘ দিন জয়হীন থাকা টেস্টে এবার স্বস্তির হওয়া বইছে। গত বছরের ফেব্রুয়ারিতে দেশে মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি জয়ের পর বাংলাদেশ খেলেছে ৪ টেস্ট। যেখানে তিনটিতে হার ও এক ম্যাচে আছে ড্র। যার মধ্যে রয়েছে আবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও। পারফরম্যান্সের গ্রাফ তলানিতে ঠেকা দলটি জিম্বাবুয়ের সফরে গিয়ে পেলো সাফল্য।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের