,

রাজশাহীতে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিলে পুলিশের বাধা

news-image

নিজস্ব প্রতিবেদক : কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫তম কোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই জয়ে ২৮ বছর পর শিরোপা জয়ের আনন্দ করার সুযোগ পেয়েছে আকাশি-নীল জার্সিধারীদের সমর্থকরা।

আর্জেন্টিনার শিরোপা জয়ের উপলক্ষ্যে লকডাউন উপেক্ষা করে রাজশাহীতে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে একদল আর্জেন্টিনা সমর্থক। তবে পুলিশের বাধায় বিজয় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। রবিবার (১১ জুলাই) সকালে খেলা শেষ হওয়া মাত্র নগরীর আলুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আর্জেন্টাইন সমর্থকরা জানান, খেলা শেষে জয় নিশ্চিত হলে তারা পদ্মা নদীর পাড়ে একত্রিত হন। পরে প্রিয় দলের পতাকা হাতে নেচে গেয়ে বিভিন্ন বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে রওনা হন। তবে আলুপট্টির কাছাকাছি আসতেই গলির মুখে উপস্থিত হয় পুলিশের গাড়ি। তখন পুলিশ বাধা দিলে আর্জেন্টাইন সমর্থকরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
রাজশাহী নগর পুলিশের উপ-কমিশনার ও মিডিয়া মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, লকডাউন চলছে। বিধিনিষেধে বলা আছে- কোন ধরনের সভা-সমাবেশ ও জমায়েত করা যাবে না। পুলিশ নিয়ম পালন করেছে মাত্র। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি রোধে নগরীতে তৎপর আছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১