,

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

news-image

গুঞ্জনটা ছড়িয়েছিল কয়েকদিন আগেই। নিশ্চিত করছিলেন না কেউই। তবে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর গুঞ্জনে পালে হাওয়া দিয়েছে হারারে টেস্টের পঞ্চম দিনের ঘটনা। মাঠে নামার আগে তাকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। এরপরই সমীকরণ মেলাচ্ছেন অনেকেই। মাহমুদউল্লাহ খেলে ফেলেছেন তার শেষ টেস্ট। 

অবশ্য টেস্ট থেকে অবসরের ইচ্ছের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মাহমুদউল্লাহ জানিয়েছেন হারারে টেস্ট চলার সময়ই। গত শুক্রবার জিম্বাবুয়ের স্থানীয় সময় সকালে টিম মিটিংয়ে ম্যানেজমেন্টকে মাহমুদউল্লাহ নিজের এ ইচ্ছের কথা জানান তিনি। অবশ্য এ বিষয়ে নিজে কোনো বক্তব্য গণমাধ্যমে বা সামাজিক যোগযোগ মাধ্যমে দেননি। তবে কথাটি গোপনও থাকেনি।

১৬ মাস টেস্ট দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। এবারের জিম্বাবুয়ে সফরের আগে হঠাৎ করেই ডাক পড়ে তার টেস্ট দলে। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ইনজুরি শঙ্কায় তাকে শেষদিকে দলে নেয় নির্বাচকরা। এরপর একাদশেও সুযোগ আসে।

সুযোগ পেয়ে এবার কাজে লাগাতে ভুল করেন নি তিনি। ৮ নম্বরে নেমে অসাধারণ এক শতরানে জানিয়ে দেন-পাঁচদিনের ম্যাচে ফুরিয়ে যাননি তিনি। ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্টে খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ঠিক এই ইনিংসটি খেলে অভিমানে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেন রিয়াদ। যদিও তাকে সিদ্ধান্ত পাল্টাতে বলে বিসিবি। কিন্তু অভিমানের বরফ গলছে না!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালের ৯ জুলাই কিন্সটনে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর খেলেছেন ৫০ টেস্ট। এবার টেস্ট ফরম্যাটে থামছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের