মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোপা জেতার পর যা বললেন মেসি

news-image

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকায় শিরোপা জেতার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন মেসি। তবে সংবাদমাধ্যমে নয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শিরোপার ট্রফিটি পাশে বসিয়ে একটি ছবি আপলোড করে মেসি লিখেছেন, ‘কী সুন্দর উন্মাদনা! এটা অদ্ভুত সুন্দর। ধন্যবাদ ঈশ্বর। আমরা চ্যাম্পিয়ন! চলো এগিয়ে চলো!’

কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের ৪৭ মিনিটের সময় কড়া ট্যাকল করা হয়েছিল মেসির গোড়ালিতে। তৎক্ষনাৎ রক্ত ঝরতে থাকে সেই গোড়ালি থেকে। প্রাথমিক চিকিৎসার পর রক্তঝরা পা নিয়েই ম্যাচের বাকি অংশ ও পরে টাইব্রেকার খেলেছেন মেসি। সেই ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।
এদিকে ফাইনাল জেতার পর সংবাদ মাধ্যমে মেসির ইনজুরির কথা জানান আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়েই পুরো ম্যাচ খেলেছে মেসি।’

রবিবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার খেতাব পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। এর আগে ১৯৯৩ সালে কোপা তথা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছিল তারা।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা