,

যে ফাইনাল আমি খেলতে পারিনি সেটার জবাব হবে, বলেছিলেন মেসি : ডি মারিয়া

news-image

অনলাইন ডেস্ক : মারাকানায় ২১ মিনিটে ডি মারিয়ার করা এই চোখ ধাঁধানো গোলেই শেষ পর্যন্ত ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা

ক্যারিয়ারে এর আগে আর্জেন্টিনার হয়ে বেশ কয়েকটি ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি। এই মারাকানাতেই ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টজুড়ে দারুণ খেলা ডি মারিয়ার সেদিন ফাইনাল খেলতে পারেননি।

এরপর ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে খেললেও চোট পেয়ে ২৯ মিনিটেই মাঠ ছাড়েন তিনি। এই খেলায় চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালেও তিনি খেলতে পারেননি চোটের কারণে। তখন হেরে যায় আর্জেন্টিনা। তবে এবার তিনি খেলতে পারলেন। এমন খেললেন যেন ফাইনালটা তারই ফাইনাল হয়ে থাকল।

মারাকানায় ২১ মিনিটে তার করা চোখ ধাঁধানো গোলেই শেষ পর্যন্ত ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা। ফলে এই ম্যাচের একমাত্র গোলদাতা ডি মারিয়ার হাতেই উঠেছে ফাইনাল-সেরার পুরস্কার।
এই জয় স্ত্রী, সন্তান, বাবা-মা ও চলার পথে সমর্থন জানানো সবাইকে উৎসর্গ করেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডি মারিয়া বললেন, ‘ও (মেসি) আমাকে বলেছিল, এটা আমার ফাইনাল হবে। যে ফাইনালগুলোতে আমি খেলতে পারিনি সেটার জবাব হবে। এমন কিছু হতে হলে আজই হওয়ার দরকার ছিল, সেটাই হয়েছে।’

তিনি বলেন, ‘কত স্বপ্ন দেখেছি এমন একটা শিরোপা নিয়ে। এই শিরোপাটার জন্য কত লড়াই-ই না করেছি। রদ্রিগো নিখুঁত পাস দিয়েছে (আজকের গোলের সময়ে) আমাকে। আমি সেটাকে অলিম্পিকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের মতো করে জালে জড়িয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের