,

কঠোর বিধিনিষেধের দশম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৭৯১

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর ‘লকডাউনের’ দশম দিনে বিধিনিষেধ না মানা ও বিনা কারণে বাসা থেকে বের হওয়ার অভিযোগে রাজধানীতে ৭৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেন। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে ৩৬১ গাড়িকে ৯ লাখের বেশি টাকা জরিমানা করেছেন।

এদিকে গতকাল সরকারি বিধিনিষেধ অমান্য করায় র‍্যাবের ১২৫টি ভ্রাম্যমাণ আদালত সারা দেশে ১৪৫ জনকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা জরিমানা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য