,

আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবো, ব্রাজিল প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী

news-image

অনলাইন ডেস্ক : আগামী ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বের নান্দনিক ফুটবলের দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে দেখা হচ্ছে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল।

ফাইনাল এমনিতেই রোমঞ্চকর, তারমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সবমিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে। কেবল লাতিন আমেরিকা নয়, উত্তেজনার পারদে ফুটছে পুরো ফুটবল বিশ্ব।
ফাইনাল যত কাছাকাছি হচ্ছে, ততই যেন আলোচনা জল্পনা-কল্পনা বেড়েই চলেছে। কেমন হবে কৌশল, একাদশে থাকবেন কে, ফলাফলই বা কেমন হবে তা নিয়েও আছে আলোচনা। এরই মধ্যে ব্রাজিল রাষ্ট্রপতি জাইর বলসোনেরো করে বসলেন এক ভবিষ্যদ্বাণী। জানালেন, কোপা আমেরিকার ফাইনালে তার দেশ ব্রাজিল আর্জেন্টিনাকে হারাবে ৫-০ গোলে!

দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাতে। সেখানে হাজির ছিলেন কোপা আমেরিকার ফাইনালে থাকা দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার দুই রাষ্ট্রপতিও। অবধারিতভাবেই সেখানে উঠে এল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইয়ের প্রসঙ্গটি। তখন আর্জেন্টাইন রাষ্ট্রপতি অ্যালবার্তো ফের্নান্দেজের সামনেই বলসোনেরো এই ভবিষ্যদ্বাণী করে বসেন।

বলেছেন, ‘ব্রাজিল ম্যাচটা জিতবে ৫-০ ব্যবধানে।’ তবে এটাই হবে দুই দেশের একমাত্র মুখোমুখি লড়াই। এর বাইরে আর কোনও লড়াই নেই দুই দেশের মধ্যে, ইঙ্গিত দিয়ে বলসোনেরো বলেন, “একমাত্র যে লড়াইটা হবে আগামী রবিবার, তা হবে মারাকানায়, ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে; এর বাইরে কিছু নয়।”

এ কথা বলে এরপর তিনি রসিকতা করে পাঁচ আঙুলও দেখিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে। ফের্নান্দেজ অবশ্য এর জবাবে কিছুই বলেননি, মুচকি হেসেছেন কেবল। তথ্যসূত্র: মার্কা

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ