,

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭৪৪, মৃত্যু ৬

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। বিভাগে শনাক্তের হার ২৮ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জনে।বৃহস্পতিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। একই সময়ে ৬ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লালমনিরহাট জেলার ৩, দিনাজপুরের ২ ও নীলফামারীর ১ জন রয়েছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় বিভাগে ২ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ২২৬ জন, ঠাকুরগাঁওয়ের ১৪৮, রংপুরের ১১৬, নীলফামারীর ৮৯, পঞ্চগড়ের ৫৪, কুড়িগ্রামের ৪২, লালমনিরহাটের ২২ ও গাইবান্ধার ৪৭ জন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য