,

ফিফটিতে দুইশ ছাড়াল বাংলাদেশ

news-image

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনের দুই সেশনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। প্রথম সেশনে সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের উইকেট হারিয়ে বসে সফরকারীরা। পরের সেশনে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। অর্ধশতক পূর্ণ করেও তিন অঙ্কের কোটা ছুঁতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। বিপদে পড়া বাংলাদেশকে পথ দেখাচ্ছেন লিটন দাস। তার ফিফটিতে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের ইনিংস।

জিম্বাবুয়ের পেসারদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা। বাংলাদেশ দলের যে ছয়টি উইকেট পড়েছে তার সবগুলোই ভাগ করে নিয়েছেন তিন পেসার। যেখানে ব্লেসিং মুজারাবানি একাই নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ভিক্টর নিয়াউচি। ম্যাচের প্রথম ইনিংসে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন। সঙ্গে পান প্রায় ১৬ মাস পর টেস্ট খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদকে।

দুজনের অবিচ্ছেদ্য পার্টনারশিপে দলীয় সংগ্রহ দুইশ পার করেছে সফরকারীরা। লিটন তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটি। ইনিংসের ৫৮তম ওভারে মিল্টন শুম্বার বলে চার হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। অর্ধশতক পূর্ণ করতে ৮৬ বল খেলেন লিটন। যেখানে বাউন্ডারি মারেন ৮টি। লিটনের ফিফটির সঙ্গেই দলীয় সংগ্রহ দুইশ ছাড়িয়েছে।

এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ২০৮ রান। লিটন ৫৭ ও মাহমুদউল্লাহ ২৪ রানে রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ