,

আমরা তাড়ার মধ্যে আছি, মানুষ কফিনের জন্য অপেক্ষা করছে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে নতুন করে ত্ণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ইন্দেনেশিয়া অন্যতম। করোনা সংক্রমণের কারণে দেশটিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কফিন ঘষা ও রঙের কাজ করছেন সুহেরমান ও তার সহকর্মীরা।ইন্দোনেশিয়ার জনবহুল দ্বীপ জাভা ও পর্যটন কেন্দ্র বালির কিছু ব্যবসা প্রতিষ্ঠান সীমিত পরিসরে চালু থাকলেও সুহেরমানের প্রতিষ্ঠান চলছে পুরোদমে। কারণ, করোনায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে, তাই দাফনের জন্য অনেক কফিনের প্রয়োজন।

সুয়েরমান বলেন, ‘আমরা তাড়ার মধ্যে আছি। মানুষ কফিনের জন্য অপেক্ষা করছে, তাই আমাদের দ্রুত কাজ করতে হচ্ছে। মৃতের পরিবাররা অপেক্ষা কররছে।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির আগে আমাদের এতো পরিশ্রম করতে হয়নি। প্রতিদিন কয়টি কফিন লাগবে সেই টার্গেটও আমাদের ছিল না। কিন্তু আমাদের এখন চাহিদা পূরণ করতে হবে।’
জাবার উত্তরপশ্চিমে রাজধানী জাকার্তায় অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মীরা চাপের মুখে রয়েছেন। নতুন তৈরি করা কফিনগুলো ট্রাকে তুলে দ্রুত শহরের হাসপাতালগুলোর আশেপাশে পাঠানো হচ্ছে।

কাজের চাপ বেড়ে যাওয়ায় সুয়েরমান এখন অন্য মাসের তুলনায় ৩০ ডলার করে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। তবে এতে তিনি সন্তুষ্ট না।

তার ভাষ্য, ‘আয় কমে গেলে আমার খারাপ লাগবে না। আমি শুধু চাই, এই কোভিড যেন চলে যায়। এই পরিবারগুলোর জন্য আমি খুব দুঃখ অনুভব করছি।’

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি