,

পাঁচ ম্যাচের চারটিতেই সেরা খেলোয়াড় মেসি

news-image

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকার চলতি আসরে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইকুয়েডর। বাংলাদেশ সময় রবিবার (৪ জুলাই) সকাল ৭টায় শুরু হয় এই ম্যাচ। ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিরার হয়ে গোল তিনটি করেন রড্রিগো ডি পল, লৌতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

আজ পেদ্রো লুডোভিকো অলিম্পিক স্টেডিয়ামে দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন লিওনেল মেসি। প্রায় একা হাতে জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনাকে তুললেন সেমিফাইনালে। প্রথমে জোড়া গোল করালেন দুই সতীর্থকে, পরে নিজেই ফ্রি-কিক থেকে করলেন অবিশ্বাস্য এক গোল।

দুর্দান্ত জয়ের পর কথা বলেছেন লিও মেসি। তিনি বলেন, ‘ম্যাচটি কঠিন ছিল। আমরা জানতাম তাদের দলে অনেক তরুণ সদস্য আছে। গোল দেওয়ার আগে পর্যন্ত বেশ লড়াই করতে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা আরেক ধাপ এগিয়ে গিয়েছি।’
চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। ওই ম্যাচে ফ্রি কিকের মাধ্যমে গোল তুলেছিলেন মেসি। উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলেও গোল পাননি অধিনায়ক। যদিও গোল গুইদো রদ্রিগেজকে গোল করিয়েছিলেন তিনিই।

তৃতীয় ম্যাচে ১-০ গোলে প্যারাগুয়ের বিপক্ষে জয় পায় তারা। ওই ম্যাচে পাপু গোমেজ গোল করেন। অ্যাসিস্ট ছিল মেসির। বলিভিয়ার বিপক্ষে পাওয়া ৪-১ ব্যবধানে জয়ের দিন দুটি গোল তুলেছিলেন দলনেতা।

প্যারুগুয়ের বিপক্ষের ম্যাচটি ছাড়া প্রতিটি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩৪ বছর বয়সী এই মহাতারকা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের