মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে টপকে পেলের রেকর্ড ভাঙার সামনে মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : রদ্রিগো ডি পলকে দিয়ে করালেন দলের প্রথম গোল। শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেসের গোলেও অ্যাসিস্ট করলেন লিওনেল মেসি। গোল বঞ্চিত হতে হয়নি আর্জেন্টাইন অধিনায়ককেও।

যোগ করা তৃতীয় মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে ইকুয়েডরের বিপক্ষে লা আলবিসেলেস্তেদের দাপুটে জয় এনে দিলেন মেসি। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের ম্যাজিকে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এবারের আসরে চার অ্যাসিস্টের পাশাপাশি চার গোল করলেন মেসি। সেই সঙ্গে জাতীয় দল ও ক্লাবের হয়ে ফ্রি-কিক থেকে গোলের রেকর্ডে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গেলেন এলএমটেন।

ক্লাব ও দেশের হয়ে সরাসরি ফ্রি-কিক থেকে ৫৭ গোল নিয়ে একই চেয়ার ভাগাভাগি করছিলেন মেসি-রোনালদো। ইকুয়েডরের বিপক্ষে ফ্রি-কিক থেকে ৫৮তম গোলটি করে সেই আসনটি এখন নিজের করেন নিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সেই সঙ্গে আরেক কিংবদন্তি পেলের রেকর্ড ছোঁয়ার সামনে মেসি। ইকুয়েডরের বিপক্ষে গোলটি আর্জেন্টিনার হয় তার ৭৬তম। আরেকটি গোল পেলেই দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে শীর্ষে থাকা পেলের রেকর্ড স্পর্শ করবেন মেসি।কনমেবল অঞ্চলে ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ৭৬ গোল করতে মেসির লেগেছে ১৪৯ ম্যাচ।

হয়তো এবারের কোপাতেই কনমেবল অঞ্চলে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে থাকা পেলের রেকর্ড ভেঙে দিতে পারেন আর্জেন্টাইন তারকা। সেমিফাইনালে আকাশি-নীলরা মুখোমুখি হবে কলম্বিয়ার। সেই বাধা পেরোতে পারলেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা। ইতিহাসও হাতছানি দিয়ে ডাকছে মেসিকে।

 

এ জাতীয় আরও খবর

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের