মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজ জিতল দ. আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকারই জয় হলো।

শনিবার রাতে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ২৫ রানে হারায় প্রোটিয়ারা। তাতে ৩-২ এ সিরিজ সফরকারীদের।

দক্ষিণ আফ্রিকা সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০১৯ সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। মাঝের দুই বছরেরও বেশি সময়ে ৬টি সিরিজে তারা হেরেছে। একটি সিরিজ ড্র হয়।

মার্ক বাউচারের কোচ হিসেবে দায়িত্ব নেওয়া ও তেম্বা বাভুমার সাদা বলে অধিনায়ক হওয়ার পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা। ক্যারিবীয় সফর থেকে যারা টেস্ট ও টি-টোয়েন্ট দুই সিরিজের ট্রফি নিয়েই ফিরছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের স্বাদ দেয় দক্ষিণ আফ্রিকা। তবে টি-টোয়েন্টি সিরিজটা বেশ জমে উঠে। প্রথম ম্যাচ উইন্ডিজ জিতলেও পরের দুই ম্যাচে জিতে সিরিজে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ফিরে উইন্ডিজ। তবে পারল না শেষে এসে।

গ্রেনাডায় এদিন প্রোটিয়াদের জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন আইডেন মারকরাম ও কুইন্টন ডি কক। প্রথম ওভারেই দলীয় রানের খাতা খোলার আগেই বাভুমা (০) বিদায় নেন। কিন্তু দ্বিতীয় উইকেটে মারকরাম ও ডি কক ঝড় তোলেন। ১২৮ রান যোগ করেন দুজন।

৪৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭০ রান করেন মারকরাম। ডি কক ৪২ বলে ৬০ রান করেন ৪ চার ও ২ছক্কায়। সুবাদে ৪ উইকেটে ১৬৮ রানের পুঁজি পায় অতিথিরা।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। যদিও ইভিন লুইস ৩৪ বলে ৫২, সিমরন হেটমায়ার ৩১ বলে ৩৩, নিকোলস পুরান ১৪ বলে ২০ রান করেন। আসলে কার্যকরী জুটি গড়তে পারেনি দলটি। যে কৃতিত্ব প্রোটিয়া বোলারদের।

তাবরাইজ শামসি যেমন ১ উইকেট পেলেও ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচ করেন। দারুণ বল করেন কাগিসো রাবাদা ও উইয়ান ‍মুল্ডার। দুজনই পেয়েছেন দুটি করে উইকেট। সর্বাধিক ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি।

ম্যাচসেরা হয়েছেন মারকরাম। সিরিজসেরা তাবরাইজ শামসি।

এ জাতীয় আরও খবর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত