মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উরুগুয়েকে বিদায় করে শেষ চারে কলম্বিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে কলম্বিয়া। ব্রাসিলিয়ায় বাংলাদেশ সময় রোববার ভোরে কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলে জেতে তারা।

খেলার নির্ধারিত নব্বই মিনিট দর্শকরা দেখেছে এক ম্যাড়মেড়ে লড়াই। চলতি কোপা আমেরিকায় দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা কলম্বিয়ার বিপক্ষে রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছিল উরুগুয়ে। প্রথমার্ধে বলের দখল আর শটে এগিয়ে ছিল কলম্বিয়া। অন্যদিকে উরুগুয়ে ব্যস্ত ছিল সে আক্রমণ সামলাতেই।

নির্ধারিত সময়ে আক্রমণ হয়েছে, প্রতি-আক্রমণও হয়েছে। কিন্তু গোলের দেখা আর মেলেনি কোনো দলেরই। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানে কলম্বিয়া নিজেদের সব শটে গোল পেলেও উরুগুয়ের হোসে মারিয়া হিমেনেজ আর মাতিয়াস ভিনার পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক অসপিনা। তাতে আরো একটা কোপা আমেরিকা স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হয়ে যায় সুয়ারেজদের। উরুগুয়েকে বিদায় করে শেষ চারের টিকিটটাও কেটে ফেলে কলম্বিয়া।

এ জাতীয় আরও খবর

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম