রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলজিয়ামের বিদায়; সেমিফাইনালে ইতালি

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালি দুর্দান্ত ফর্মে ছিল ঠিকই, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এখনও ইতালির মাঠে নামা বাকি, এমন একটা কথা ঘুরছিল আকাশে। সংশয়বাদীদের সেই সন্দেহটাকেও এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন ইনসিনিয়া-স্পিনাৎসোলারা। বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামকে ইউরো থেকে বিদায় করে দিয়েছে তাঁরা। জিতেছে ২-১ গোলে।

গোল করেছেন মিডফিল্ডার নিকোলো বারেল্লা ও উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়া। ওদিকে বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটা লুকাকুর।

প্রথম থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর ছিল ম্যাচটা। উইঙ্গার দমেনিকো বেরার্দির জায়গায় গত ম্যাচের নায়ক ফেদেরিকো কিয়েসাকে প্রথম থেকেই নামানো হয়েছিল। চোট থেকে ফিরে সরাসরি মূল একাদশে ঢুকে গিয়েছিলেন অধিনায়ক জর্জো কিয়েল্লিনি। ওদিকে চোটের কারণে এদেন হ্যাজার্ডকে নামায়নি বেলজিয়াম, তাঁর জায়গায় তরুণ জেরেমি দোকুকে নামানো হয়েছিল।

শুরুতেই লিওনার্দো বোনুচ্চির গোলে এগিয়ে যায় ইতালি। কিন্তু ভিএআরের বদান্যতায় বেঁচে যায় বেলজিয়ানরা। তখন এগিয়ে যেতে না পারলেও গোটা ম্যাচে কী হতে পারে সে ধারণাটা দিয়ে দিয়েছিল ইতালি।

বেলজিয়ামের মাঝমাঠকে সহজেই প্রেস করে আক্রমণভাগ পর্যন্ত এগিয়ে যাচ্ছিল ইতালি। সেটার সুফলও পেয়ে যায় হাতেনাতে। নিকোলো বারেল্লার গোলে ৩১ মিনিটে এগিয়ে যায় ইতালি। দুর্দান্ত ড্রিবল ও ডান পায়ের মাপা শটে দলকে এগিয়ে দেন তিনি। তবে জটলা থেকে তাঁকে চার্জ করার জন্য কোনো বেলজিয়াম তারকা গেলেন না কেন, প্রশ্ন উঠতেই পারে।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে লরেঞ্জো ইনসিনিয়ার দৃষ্টিনন্দন এক গোলে আরও এগিয়ে যায় ইতালি। বেলজিয়ামের মাঝমাঠ আর রক্ষণ তখন ছন্নছাড়া। কে বলবে? ডি ব্রুইনারা ফিয়া তালিকার এক নম্বর দল যে?

শেষমেশ দলকে বাঁচেত এগিয়ে এলেন হ্যাজার্ডের জায়গায় মাঠে নামা দোকু। বাঁ প্রান্ত থেকে বিপজ্জনকভাবে ডিবক্সে ঢুকতে চাইলে অন্যায়ভাবে ফেলে দেওয়া হয় তাঁকে, পেনাল্টি পায় বেলজিয়াম। পেনাল্টি থেকে বারেল্লার ক্লাব-সতীর্থ রোমেলু লুকাকু গোল করে ব্যবধান কমান।

সে পর্যন্ত মনে হচ্ছিল। বেশ হাই-স্কোরিং একটা ম্যাচ দেখতে যাচ্ছে ইউরো। কিন্তু সে আশায় গুড়েবালি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হতে দেয়নি বোনুচ্চি-কিয়েল্লিনির অভিজ্ঞ ও বর্ষীয়ান রক্ষণভাগ। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি।

তবে ইতালির কপালে চিন্তার ভাঁজ বেড়েছে লিওনার্দো স্পিনাৎসোলার চোটের কারণে। দুর্দান্ত এই লেফটব্যাক চোটে পড়ে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করে। এতটাই দুর্দান্ত খেলছিলেন, যে ইতালি ইউরো জিতলে হয়তো তাঁকে টুর্নামেন্টসেরা খেলোয়াড় বানানোর একটা আলোচনা উঠে যেতই। সে আলোচনা আপাতত ধামাচাপা পড়ে গেল। পুরো ম্যাচে ইতালির কোনো কষ্টের ঘটনা ঘটে থাকলে, এটাই।

আপাতত পরের রাউন্ডে ওঠা গেছে, ইতালি আর স্পিনাৎসোলাকে স্বস্তি দেবে এটাই।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু