,

টেস্টে তামিমকে না পাওয়ার শঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই মুহূর্তে জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে নাও দেখা যেতে পারে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। কেননা ডিপিএলে খেলার সময় হাঁটুর চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি ওয়ানডে কাপ্তান। তাই তামিমকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট।

তামিমের এই বিশ্রাম ঠিক কত দিনের জন্য তা নির্দিষ্ট করে বলতে পারছে না বিসিবির মেডিকেল বিভাগ। ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগে চোট পাওয়ায় জিম্বাবুয়ে সফরের কথা মাথায় রেখে তাকে ১৫ দিনের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছিল। তারপর থেকে কেটে গেছে ১৩ দিন।

কিন্তু এখনো চোট মুক্ত হননি তামিম। সঙ্গত কারণেই তাকে আরো বেশ কয়েক দিনের বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে তিনি যদি ভালো অনুভব করেন তাহলে হয়ত ৭ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া টেস্ট সিরিজে খেলতে পারবেন দেশ সেরা রান সংগ্রাহক। আর তা না হলে নয়।

আজ বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিমের চোট এখনো পুরোপুরি ঠিক হয়নি। সেজন্য আমরা ওকে বিশ্রাম নিতে বলেছি। তবে বিশ্রাম মানে এই নয় যে, সে শুয়ে বসে কাটাবে। মাঠে যাবে, ব্যাটিং অনুশীলন করবে, রানিং করবে। যদি তাতে সমস্যা হয় তাহলে বিশ্রামে থাকবে। তবে যেহেতু টেস্ট ম্যাচ এখনো ৭ দিন বাকি, সেহতু ওভাবে চিন্তা করছি না। যদি সেই পর্যন্ত সে সেরে না উঠে তাহলে বিশ্রামের মেয়াদ আরো বাড়বে।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের