,

কোয়ার্টারে ইতালির-বেলজিয়াম, সুইসদের পেল স্পেন

news-image

অনলাইন ডেস্ক : শেষ ষোলোর লড়াই শেষ। এবার অপেক্ষা কোয়ার্টার ফাইনালের। শেষ ষোলোর শেষ রাতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে ইংল্যান্ড। সেই সঙ্গে ইউরোতে ৫৫ বছরের ‍অপেক্ষার অবসান হয়েছে ইংলিশদের।

আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে ইংল্যান্ডের সঙ্গে একই পথে সামিল হয়েছে ইউক্রেন। সেই সঙ্গে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। ইংল্যান্ড-ইউক্রেনের আগে টিকিট কেটে রেখেছিল ইতালি, ডেনমার্ক, বেলজিয়াম, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্পেন।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুক্রবার (০২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেলজিয়াম মাঠে নামবে ইতালির বিপক্ষে।

শনিবার (০৩ জুলাই) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ডেনমার্ক। একই দিনে রোমের স্তাদিও অলিম্পিকোয় চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ