,

১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল কিউইরা। সেই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তখনকার নিউজিল্যান্ড দল ধবলধোলাই হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর ৬ বছর কোনো আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে যায়নি। তবে সম্প্রতি জিম্বাবুয়ে-বাংলাদেশ-শ্রীলঙ্কা সেই দেশে গিয়ে খেলে এসেছে।

পাকিস্তান সফর নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমরা পাকিস্তান সফরে যেতে চাই। সে লক্ষ্যে আমরা পিসিবি ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস, আমরা পাকিস্তান সফরে যাব।’

জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাবে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী কেন উইলিয়ামসন বাহিনী। ওই সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে। এর আগে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের