,

ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত আজ

news-image

নিজস্ব প্রতিবেদন : করোনার ডেল্টা ধরন বাড়তে থাকায় দেশজুড়ে সোমবার থেকে ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে। এ অবস্থায় ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে আজ শনিবার সিদ্ধান্ত জানা যাবে।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পর ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে করোনা সংক্রমণের কারণে সীমিত আকারে ব্যাংক খোলা সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে সংক্রমণ কমতে থাকায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলার সিদ্ধান্ত হয়। তবে এবারের কঠোর লকডাউনে ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে না বন্ধ হবে সেই বিষয়ে শনিবার জানা যাবে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন চলাকালে জরুরি সেবা ব্যতীত সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবে না।

তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য