,

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, গলায় কালো দাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে নিজ বাসায় স্বাস্থ্য-অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোঃ জিহানুল আলিমের(৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, তার গলায় কালো দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়না তদন্তের জন ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়ছে। সোমবার বেলা ৩ টায় লাশ উদ্ধার করা হয়।

ডা. জিহানুল আলীম ১০ মাস ধরে ওএসডি। তার স্ত্রী ফারহানা ডিজি হেলথে চাকরি করেন।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, তারা ডা. জিহানুলকে মৃত অবস্থায় হাসপাতালে পান। তার স্বজনরা অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোঃ আবদুল খান জানান, মৃতদেহের গলায় ফাঁস লাগানোর মতো কালো দাগ রয়েছে।

তবে মৃতদেহ নিয়ে আসা স্বজনরা কিছুই বলতে চাননি। স্ত্রী ফারহানা কাছে জানতে চাইলেও তিনি এড়িয়ে যান। একপর্যায়ে তিনি বলেন, স্টোক করছে। তিনি বলেন, বিষয়টি হাতিরঝিল থানাকে অবিহিত করা হয়েছে।

জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোঃ আলাউদ্দিন বলেন, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় কালো দাগ রয়েছে। তাই আমরা ময়নাতদন্তের কথা বলেছি। ডা. জিহানুলের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য