মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মাঠে নামছে বেলজিয়াম প্রতিপক্ষ ফিনল্যান্ডের বিরুদ্ধে

news-image

স্পোর্টস ডেস্ক : নক আউট পর্ব নিশ্চিত করা বেলজিয়াম আজ মাঠে নামছে প্রতিপক্ষ ফিনল্যান্ডের বিরুদ্ধে। ইউরো চ্যাম্পিয়নশিপে ‘গ্রুপ বি’ তে নিজেদের শেষ ম্যাচ খেলবে বেলজিয়াম। রাত ১টায় শুরু হবে ম্যাচ। একই সময়ে রাশিয়া খেলবে গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্কের বিপক্ষে।

এদিকে একে একে শেষ হতে চলেছে গ্রুপ পর্বের সব লড়াই। ইউরোর ফিকশ্চারও ছোট হয়ে আসছে। এরই মধ্যে অনেকেই শেষ ষোলতে জায়গা করে নিয়েছে গ্রুপ ব্যারিয়ার ভেঙ্গে। রাতে বিদায়ের ঘণ্টা বাজতে চলেছে ‘গ্রুপ বি’ তেও। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবার দৌড়ে অনেকখানি এগিয়ে বেলজিয়াম। কিন্তু বিদায় নেবে কে ডেনমার্কের সাথে ফিনল্যান্ড নাকি রাশিয়া?

আজ শেষ হাসি হাসলেই সেন্ট পিটার্সবার্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এন্ট্রি নেবে শেষ ষোলতে বেলজিয়ানরা। তবে যে যাই বলুক অনেক আগেই টানা দুই ম্যাচ জিতে নক আউট স্টেজে ‘বি গ্রুপে’ চ্যাম্পিয়নের ফাকা ঘরটায় এক পা দিয়ে রেখেছে বেলজিয়াম।

অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেলজিয়ানদের প্রতিপক্ষ ফিনল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। ফিনল্যান্ডের ভাগ্য খুলে যাবে এডনে হ্যাজার্ডদের পা হড়কালেই। আর যদি ড্র করে তাহলেও শেষ ষোলতে যাবার সুযোগ থাকছে ফিনিশদের। তবে এক্ষেত্রে সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকা রাশিয়াকে হারতে হবে ডেনমার্কের কাছে।

ডেনমার্ক প্রত্যাশা করতেই পারে শেষ ম্যাচে একটা জয় নিয়ে আসর শেষ করার। সেক্ষেত্রে প্রতিপক্ষ রাশিয়ার বিপক্ষে খেলতে হবে সাধ্যের বাইরে গিয়ে। শেষ মুহূর্তে জয়ের লক্ষ্যে ডেনিশরা সেই চ্যালেঞ্জটাও নিতে যাচ্ছে। অসুস্থ অধিনায়ক ক্রিশ্চিয়ান এরিকসনের জন্য হলেও ডেনমার্ক জিতেত চায় শেষ ম্যাচটা।

 

এ জাতীয় আরও খবর

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা