,

মিরপুরে কিশোর গ্যাং ‘অপুর দল’র তিন সদস্য আটক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে ‘অপুর দল’ নামে একটি কিশোর গ্যাংয়ের প্রধান অপুসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মো. নাসির আহমেদ ওরফে অপু (২৩), মো. হৃদয় (২১) ও মো. আতিকুর রহমান (২৫)।
আটককৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ফোল্ডিং চাকু, একটি চাপাতি, ৫০ পিস ইয়াবা এবং নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়।

ডিআইজি মোজাম্মেল হক বলেন, ‘গ্রেফতার হওয়া তরুণরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের উত্যক্ত করাসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে। তারা রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।’

তিনি আরও বলেন, তাদের চলাফেরা বেপরোয়া এবং গতি খুব দ্রুত। এরা কারও কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রী পেছনে থাকা তাদের দলের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করে। ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য তারা সবসময় নিজেদের কাছে ধারালো দেশীয় অস্ত্র রাখে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য