,

রাজধানীতে পথকিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর আহত

news-image

অনলাইন ডেস্ক : পথকিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাজধানীর লালবাগে রমজান আলী রবি ওরফে শাকিল ( ১৭) নামে এক কিশোর আহত হয়েছে। শনিবার লালবাগ পলাশী মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে তার অপর দুই সঙ্গী। বর্তমানে সে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত শাকিল জানান, রাস্তায় থাকা কিশোরগ্যাং-এর সদস্য তানজিল ও মোস্তফাসহ কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। কিন্তু কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে এর কিছুই সে বলতে পারেনি। পেশায় সে রিকশাচালক। থাকে সদরঘাট ভিক্টোরিয়া পার্কে। তার বাবা-মা কেউ নেই। তার বাড়ি ঝিনাইদাহ খালিশপুর উপ-জেলায় এলাকায়।

ঢাকা মেডিকেল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, এরা সবাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মাদক সেবন করে ডান্ডি। তবে আহত শাকিলের অবস্থা গুরুতর। বিষয়টি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ আলী জানান, পলাশী মোড়ে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু