,

ট্যানারিমালিকদের অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা দরকার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর হাজারীবাগ থেকে ২০১৭ সালে সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প নগরীতে ট্যানারি স্থানান্তরের পর থেকে আমরা চামড়া খাতের উদ্যোক্তারা ভালো নেই।

শিল্পনগরীটি পরিবেশবান্ধব না হওয়ায় রপ্তানি বাজারে সুবিধা করা যাচ্ছে না। তার ওপর এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারি চলছে। এদিকে সামনের মাসেই পবিত্র ঈদুল আজহা। তখন কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজেটে নীতিসহায়তা দরকার।

ট্যানারিগুলো যাতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণখেলাপি না হয়, সেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ৭০ শতাংশ ট্যানারি চলমান রাখতে পারলে কোরবানির চামড়া নিয়ে কোনো সমস্যা হবে না।

হাজারীবাগ এলাকাটিকে রেড জোন ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তাই সেখানকার জমি বেচাকেনা করতে পারছেন না ট্যানারির মালিকেরা।

অথচ সেই জমি বন্ধক রেখে সব ট্যানারিমালিকই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। সেই ঋণের সুদ গুনতে হচ্ছে কিন্তু হাজারীবাগে কোনো কিছুই করা যাচ্ছে না। জমি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা অনতিবিলম্বে তুলে নেওয়ার

দাবি জানাচ্ছি আমরা। সেই সঙ্গে স্বল্প মেয়াদে নেওয়া ঋণ দীর্ঘ মেয়াদে পরিশোধের সুযোগ দেওয়া দরকার।

চেয়ারম্যান, ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের