,

ফেসবুকে পরিচয়, বিয়ের প্রলোভনে অপহরণ, অতঃপর…

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের মাধ্যমে কলেজছাত্রীর সাথে পরিচয় সাইদুল ইসলাম সোহেলের। বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় প্রথমে কুমিল্লায়, পরে ঢাকায়। অতপর ওই কিশোরীকে জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ। ওই কিশোরীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে উদ্ধারে চালানো হয় টানা অভিযান। টানা অভিযানে ঢাকার একটি হোটেল থেকে ওই কিশোরীকে উদ্ধারের পাশাপাশি সোহেলকে গ্রেফতার করে সিএমপি’র আকবর শাহ থানা পুলিশ।

সিএমপি’র আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, ‘কিছু দিন আগে কলেজ ছাত্রী ওই কিশোরীর সাথে সোহেলের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে কুমিল্লা, এরপর ঢাকায় নিয়ে গিয়ে আটকিয়ে রাখা হয়। পরে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ বাবদ সোহেলকে ১৫ হাজার টাকাও পরিশোধ করে ওই ছাত্রীর পরিবার। গত ৩০ মে এ বিষয়ে ওই ছাত্রীর মা অভিযান চালাতে বললে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। সোমবার গভীর রাতে ঢাকার দারুসসালাম থানাধীন যমুনা আবাসিক হোটেল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অপহরণের হোতা সোহেলকে।’

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু