,

সাকিবের ১০০০

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেট শিকারের অনন্য মাইলফলক গড়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ১০০০তম উইকেটটি শিকার করেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোববার কুসল মেন্ডিসের উইকেট নিয়ে এই মাইলফলকে পা রাখেন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

৯৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ শুরু করেছিলেন সাকিব। এদিন বোলিং আক্রমণে আসেন তিনি ১৬ ওভার শেষে। প্রথম ওভারেই অল্পের জন্য ফিরতি ক্যাচ নিতে পারেননি। তবে খুব বেশি সময় অপেক্ষাও করতে হয়নি। পরের ওভারেই তার বলে পয়েন্টে ধরা পড়েন মেন্ডিস।

সাকিবের চার সংখ্যার উইকেটের মধ্যে টি-টোয়েন্টিতে শিকার করা হয়েছে ৩৬২টি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১০টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩২৮টি উইকেট শিকার করেছেন সাকিব (লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে যা ছিল ৩২৭)।

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আব্দুর রাজ্জাকের। সদ্য সাবেক বাঁহাতি স্পিনার অবসর নেওয়ার আগে শিকার করেছেন ১ হাজার ১৪৫টি উইকেট। এর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪টি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪১২টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৯টি উইকেট রয়েছে।

রাজ্জাক ও সাকিবের পর যিনি, তিনি কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোট ৭০৯টি উইকেট শিকার করেছেন আইসিসির স্বীকৃত ক্রিকেটে। এর মধ্যে প্রথম শ্রেণিতে শিকার করা উইকেট ১৩৫টি, লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের সবচেয়ে বেশি ৪২১টি এবং টি-টোয়েন্টিতে ১৫৩টি। চোটের কারণে ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত না হলে তিনিও হয়তস্পর্শ করতেন হাজার উইকেটের মাইলফলক।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের