,

একহালি কাঁচকলা ৬০ টাকা!

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার হাটবাজারে এক হালি কাঁচকলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সম্প্রতি উপজেলায় ডায়রিয়ায় প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কাঁচকলার চাহিদা বেড়েছে। ফলে বেশি দামে কলা বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।

স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সবজি বাজারে কাঁচকলার হালি এক মাস আগেও ছিল ১৫-২০ টাকা। কিন্তু সম্প্রতি ডায়রিয়ার প্রদুর্ভাব দেখা দেওয়ায় দাম বেড়েছে অস্বাভাবিক হারে।

পৌর শহরের বাসিন্দা সরকারি চাকুরিজীবি শারমিন সুলতানা বলেন, তার ছেলে আয়মান রহমান ডায়রিয়ায় আক্রান্ত হলে চিকিৎসক ওষুধের সাথে কাঁচকলা খেতে বলেছেন। তাই তিনি উপজেলার পৌরশহরে সবজি বাজার থেকে এক হালি (চারটা) কাঁচকলা কিনেছেন ৬০ টাকা দিয়ে। যা কিছু দিন আগেও ছিল প্রতি হালি ২০ টাকা।

পুষ্টি বিশেষজ্ঞ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এস এম সায়েম বলেন, কাঁচকলা অত্যান্ত পুষ্টির খাবার। এটা রান্না করে খেলে পেটের ভিতরের খারাপ ব্যাকটোরিয়া দূর হয়। আঁশাযুক্ত সবজি হওয়ায় এটি খুব সহজেই হজম হয়। এ ছাড়া কাঁচকলায় থাকা এনজাইম ব্যাকটোরিয়া ও পেটের নানা ইনফেশন দূর করে। তাই ডায়রিয়া রোগীদের আমরা ওষুধের সাথে খাবার তালিকায় কাঁচকলা রাখতে বলি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য