,

সুর নরম চীনের রাষ্ট্রদূতের

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ‘যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে’- মন্তব্য নিয়ে সুর বদল করলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের কাছে ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বুধবার চীন থেকে আসা পাঁচ লাখ টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব ছাড়াও মহাপরিচালক খন্দকার মোহাম্মাদ তালহা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন চীনা রাষ্ট্রদূত।

ওই বৈঠকে ওই তিনি বিষয়টিকে ইংলিশ ভাষার দুর্বলতা ও ‘আউট অব কনটেক্সট’ বলে উল্লেখ করেন। কোয়াড নিয়ে যা বলেছেন, সেটা ‘মিন’ করেননি বলেও মন্তব্য করেন তিনি। তাছাড়া, এভাবে বিষয়টি বলতে চাননি।

কূটনৈতিক একটি সূত্র সমকালকে এতথ্য নিশ্চিত করেছে।

এরআগে গত সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াডকে চীনবিরোধী একটি ছোট গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বেইজিং। তাই চীন মনে করে, এতে যেকোনোভাবে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে।

লি জিমিং সেদিন বলেন, ‘চীন সব সময় মনে করে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীনবিরোধী একটি ছোট গ্রুপ। আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তার উপাদান আছে।’

ওই বক্তব্যের সমালোচনা করে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কোয়াড নিয়ে চীন আগ বাড়িয়ে কথা বলেছে। কোয়াড নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, চীনারা কখনও কারও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। এটি খুব দুঃখজনক, আমরা কি করবো না করবো এটি অন্যরা বড় করে বলতে পারে না। যে কোনো দেশ তাদের মতামত দিতে পারে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে শুনবো। তবে আমরা কি করবো না করবো, জনগণের কথা বিবেচনা করে সে বিষয়টি আমরা নির্ধারণ করবো এবং সিদ্ধান্ত নেব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য