,

ঢাকা মেডিকেলের ৩ চিকিৎসকের নাচের ভিডিও ভাইরাল

news-image

কিছুদিন আগে ভারতের কেরালার দুই চিকিৎসকের গানের তালে নাচের ভিডিও ভাইরাল হয়এক বছরেরও বেশি সময় ধরে চরম সংকটের মধ্যে রয়েছে বিশ্ব। মহামারি করোনাভাইরাস ছাড় দেয়নি কাউকে। প্রতিদিন লাখে লাখে নতুন আক্রান্ত হওয়ার খবর আসছে। টেলিভশনের পর্দায় ভেসে উঠছে ক্ষুদ্র এই ভাইরাসের কাছে হার মেনে হাজারো মৃত্যুর খবর।

এই মহামারিতে জীবনের সবচেয়ে ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছেন চিকিৎসকরা। বৈশ্বিক এই বিপর্যয়কে তারাই দেখছেন সবচেয়ে কাছ থেকে। ঝুঁকির মধ্যে মানসিক ও শারীরিক চাপ চিকিৎসকসহ সংশ্লিষ্টদের অনেক সময় ক্লান্ত করে ফেলছে। তবে সেবা তো দিতেই হবে।

এমন পরিস্থিতিতে সবাইকে একটু প্রাণচঞ্চল রাখতে চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) তিন চিকিৎসক। তাদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, সারাক্ষণ করোনাভাইরাস ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীদের উৎসাহ দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিন ডাক্তার। ডিউটির ফাঁকে ডা. শাশ্বত চন্দন, ডা. আনিকা ও ডা. দীপা বিশ্বাস এই নাচের আয়োজন করেন।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের করিডরে এই তিন চিকিৎসক মুখে মাস্ক পরে সিলেট অঞ্চলের একটি বিয়ের গীতের তালে তালে নৃত্যছন্দে মেতে ওঠেন। কিছুদিন আগে ভারতের কেরালার দুই চিকিৎসকের গানের তালে নাচের ভিডিও ভাইরাল হয়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু