,

মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে হয়রানি করা হচ্ছে

news-image
নিজস্ব প্রতিবেদক : বয়সের হেরফের নিয়ে অনেক ক্ষেত্রেই মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে কয়েকজন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত এক মামলায় এমন মন্তব্য করা হয়।
এ মামলার শুনানির শুরুতে প্রধান বিচারপতি বলেন, মুক্তিযোদ্ধার তালিকাও যে সঠিক সেটাও তো এখন বলা যাবে না। কারণ এখানেও আবার ভুলভ্রান্তি বের হতে পারে। এ সময় আরেক বিচারপতি মো. নুরুজ্জামান বলেন, বয়সের গন্ডগোল পাকিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেনস্তা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় আমার সঙ্গে ৯ বছরের একটি ছেলে যুক্ত ছিল। সে আমাদের খাবার এনে দিত। তার মা রান্না করে ছেলেকে দিয়ে আমাদের বাংকারে খাবার পাঠাতেন। তাকে কি মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া যাবে?
বিচারপতি মো. নুরুজ্জামান আরও বলেন, বঙ্গবন্ধু ১১ বছর বয়সী কেরানীগঞ্জের লালুকে কোলে নিয়ে বীর উত্তম খেতাব দিয়েছেন। কারণ সে একাই অনেক পাকহানাদার মেরেছে। বয়স নিয়ে ৬০-৭০ বছরের প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য