,

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে হামলা: পরিকল্পনাকারী যুবদল নেতা গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে হামলার পরিকল্পনাকারী ও মামলার আসামি  জেলা যুবদল নেতা হাসমত খন্দকারকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার  বিকেলে সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, পুলিশ লাইনে যে হামলা হয়েছিল, তার পরিকল্পনাকারী ছিলেন হাসমত।
তিনি সদর উপজেলার ঘাটুরা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. ইশতিয়াক আহমেদ বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাসমতকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ লাইনে হামলার মূল পরিকল্পনাকারী। তার নির্দেশে সেদিন হামলা চালানো হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাকী জড়িতদের গ্রেফতারে জন্য আমাদের সর্ব্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।
গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে জেলা পুলিশ লাইনে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৪ এপ্রিল পুলিশ লাইনের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সৈয়দ এমদাদুল হক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০-৮০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য