,

করোনাকালে বাড়ি থেকে কাজ, বিশেষজ্ঞরা যে বিশেষ পরামর্শ দিলেন!

news-image

অনলাইন ডেস্ক : ফের বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সারাবিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে লকডাউন। বেসরকারি কর্মক্ষেত্রে ইতিমধ্যেই চালু করা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু করোনার দিনগুলিতে বিছানায় বসে কাজ করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে- শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যেও এর প্রভাব পড়ে। কীভাবে?

আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আসুন জেনে নেওয়া যাক-

ঘুমের ঘাটতি দেখা দিতে পারে। ক্লান্ত হয়ে রাতে শোয়ার পরও ঘুম না আসা। এর পিছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিছানায় শুয়ে বা বসে কাজ করার ফলে বিশ্রাম নেওয়ার আগ্রহ চলে যায়।

বিশেষজ্ঞদের মতে, বিছানা শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জায়গা। কাজের চাপ বিছানায় বসে করলে সেটা আর আরাম করার জায়গা থাকে না। এমনকি শোয়ার পরও ঘুম আসে না সহজে। ফলে শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে।

বিছানায় শুয়ে বা বসে কাজ করলে কাজের প্রতি আগ্রহ কমে যায়। কর্মদক্ষতাও কমে এর ফলে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘদিন ল্যাপটপ নিয়ে বিছানায় আরাম করে বসে কাজ করলে কাঁধ ও পিঠের পেশি, স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে।

দীর্ঘক্ষণ টানা বিছানায় কাটালে হৃদরোগের সম্ভবনা বাড়তে পারে। এমনকি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে।

তাই বিছানায় বা যেকোনও জায়গায় বসে নয়, নির্দিষ্ট জায়গা তৈরি করে নিন কাজের জন্য। অফিসের মতোই টেবিল, চেয়ার দিয়ে সাজিয়ে, বসে কাজ করুন।

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ