,

কঠোর লকডাউনের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

news-image

অনলাইন ডেস্ক : আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের খবরে বাড়িফেরা মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রচণ্ড গরমে যানজটে আটকেপড়া মানুষ চরম দুর্ভোগে পড়েন। এ সময় অনেককে প্রচণ্ড রোদের মধ্যে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সকাল থেকেই হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে একটু পরই আবার ভয়াবহ যানজট শুরু হয়।

ধারণা করা হচ্ছে, কঠোর লকডাউনের খবরে অনেকেই রাজধানী ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এতে করে সোমবার সকাল থেকে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য