,

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধের হুঁশিয়ারি নিউমার্কেট সভাপতির

news-image

অনলাইন ডেস্ক : নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন হুঁশিয়ার দিয়ে বলেছেন, যে স্বাস্থ্যবিধি মানবে না তার দোকান বন্ধ করে দেয়া হবে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে দোকান মালিকদের উদ্দেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

শুক্রবার (৯ এপ্রিল) থেকে পাঁচ দিন কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখা যাবে বলে ঘোষণা দেয় সরকার। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর দেখা গেছে ব্যবসায়ী সমিতির নেতাদের। ক্রেতাদের চলাফেরায় জটলা এড়াতে মার্কেটে ফাঁকা জায়গা নিশ্চিত করায় জোর দেয়া হয়। শুক্রবার সকালে নিউমার্কেট এলাকায় দেখা যায়, সবার মধ্যে দোকান সাজানোর তোড়জোড়। ব্যবসা করার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেন বিক্রেতারা।

এর আগে, গত রবিবার (৪ এপ্রিল) দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে বলা হয়, এ সময় দেশের সব শপিংমল ও দোকান বন্ধ থাকবে। তবে পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যাবে। সে ক্ষেত্রে অবশ্যই কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো ক্রেতা সশরীরে যেতে পারবে না।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য