,

তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ; মৃতের সংখ্যা বেড়ে ৫৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০০ জন। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। শুক্রবার (২ এপ্রিল) একটি টানেলে ৫০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালটি তাইওয়ানের জন্য এক অভিশাপের। দেশটির ইতিহাসে তিন যুগের মধ্যে সবচে বড় রেল দুর্ঘটনা এটি।

পূর্বাঞ্চলের উপকূলীয় অঞ্চল হুয়ালিনের সুরঙ্গে ট্রেন লাইনচ্যুতের পরপরই শুরু হয় উদ্ধারকাজ। ট্রেনটির বেশ কয়েকটি বগি দুর্ঘটনায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। এতে কমপক্ষে সাড়ে তিনশ যাত্রী ছিলেন।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ঠিকমতো পার্কিং না করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। বগি টানেলের সঙ্গে বাড়ি খায়। ট্রাকটি সম্ভবত পিছলে রেললাইনের ওপর চলে আসে। দমকল বাহিনীর ছবিতে লাইনচ্যুত ট্রেনের ঠিক পাশেই একটি ক্ষতিগ্রস্ত ট্রাক দেখা গেছে।

২০১৮ সালে দেশটিতে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় ১৮ জনের। ১৯৯০ সালে দু’টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় মারা যান ৩০ জন। সে হিসেবে এটিই তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য