,

পুলিশের এসআই-কে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

news-image

অনলাইন ডেস্ক : বগুড়ায় রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক এসআই-কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৮ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে এই ঘটনা ঘটে। পরে তাকে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, আহত রবিউল ঘটনার পরই আমাদেরকে বিষয়টি জানান। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত রয়েছে।

তিনি আরও জানান, আহতাবস্থায় রবিউল জানিয়েছে ৪ থেকে ৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। তবে ঠিক কেন এ হামলা তিনি তা নিশ্চিত করে বলতে পারেননি।

ছাত্রলীগ নেতা আরিফ বলেন, ‘আমার বাড়ি কলেজের পাশেই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যাই। গিয়ে তাকে (রবিউল) রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পাই। পরে পুলিশ ও আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।’

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, রবিউল আজিজুল হক কলেজে হাটাহাটি করছিল। এসময় অজ্ঞাত কিছু মানুষ তার ওপর হামলা করেছে। তবে কেন এ হামলা হয়েছে তা এখনও আমরা নিশ্চিত নই। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ইতিমধ্যেই আমাদের কয়েকটি টিম কাজ করছে।

সূত্র : বিডি প্রতিদিন 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য