,

নৃশংসতা বন্ধ না হলে কঠোর ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : গুজব ছড়িয়ে দেশে নাশকতার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘শিগগিরই এই নৃশংসতা বন্ধ না হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।’

রোববার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এসব কর্মকণ্ড করছে, তাদের এসব থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না হলে আইন অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন আরও ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সরকার সবধরনের ব্যবস্থা নেবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা মনে করি, এই অহেতুক অবস্থা তৈরি করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, জানমালের ক্ষয়ক্ষতি করা—এটা আমাদের কারও কাছে কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসব ক্ষতিকর কাজের সঙ্গে যারা জড়িত আছে, তাদের সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় আজকে প্রেসক্লাবেও অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলো পর্যবেক্ষণ করছে।’

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু