,

ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা হামলায় প্রার্থনাকারীদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন!

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি রাজ্যের রাজধানী মাকাসারের একটি ক্যাথলিক গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। হামলার সময় গির্জাটিতে প্রার্থনাসভা চলছিল। বিস্ফোরণে হামলাকারী ও তার আশেপাশে যারা ছিলেন, তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ রোববার সকালের প্রার্থনা চলাকালে এ হামলা ঘটে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়। রাজ্য পুলিশের মুখপাত্র ই. জুলপানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই গির্জায় প্রার্থনা চলছিল। কতজন মারা গেছেন বলা যাচ্ছে না। সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

রয়টার্সকে ই. জুলপান বলেন, ‘এই মুহূর্তে হতাহতের সংখ্যা কত, তা আমরা বলতে পারছি না। কারা এ হামলার জন্য দায়ী, তাও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।’

খবরে আরও বলা হয়, দক্ষিণ সুলাওয়াসি পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থল ও তার আশাপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় মানুষ ও যানচলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু